• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

দেবাশীষের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন বুবলী

প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:০২
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:০২

দেবাশীষের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন বুবলী

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার পর দেবাশীষ বিশ্বাস নতুন সিনেমার ঘোষণা দিলেন। নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেবাশীষ বিশ্বাস জানান, শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।

সিনেমার নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। প্রধান চরিত্রে কারা থাকছেন, সেটা তখন জানাননি দেবাশীষ। সাধারণত নায়ক-নায়িকাকে সঙ্গে নিয়ে সিনেমার নাম ঘোষণা দেওয়া হয়। কিন্তু প্রথা ভেঙে আগে সিনেমার নাম ঘোষণা করেন দেবাশীষ। বিষয়টি বেশ আলোচনায় আসে। এবার জানা গেল সিনেমার জন্য নায়িকা চূড়ান্ত করেছেন তিনি। ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় অভিনয় করবেন দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। পরিচালক দেবাশীষ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নায়িকার সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

দেবাশীষ বলেন, আমার সিনেমাটির প্রধান নারী চরিত্রের নাম বিজলী। এই চরিত্রের সঙ্গে বুবলীকে খুব ভালো মানায়। তাই তার সঙ্গে ছবিটি নিয়ে আলাপ করি। ছবির গল্প ও চরিত্র বুবলীর পছন্দ হয়েছে। সে কাজটি করছে। ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় বুবলীকে স্বাগতম। তাকে নিয়ে প্রথমবার সিনেমা করতে যাচ্ছি। আশা করছি আমাদের যাত্রা আনন্দময় ও সফল হবে।

বুবলীও সিনেমাটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।’

ছবিতে বিজলী চরিত্রটি বেশ চটপটে। জীবনযুদ্ধে বারবার প্রতারিত হয়েছে সে। তাই সেও বেছে নেয় মানুষকে প্রতারিত করার পথ। ছবির নায়ক চরিত্রটিও প্রতারক। দুজন একসঙ্গে মিলে নানা মজার কাণ্ড করে বেড়াবে সিনেমাজুড়ে। তবে নায়ক হিসেবে এ সিনেমায় কে কাজ করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। দেবাশীষ বিশ্বাস বলেন, ‘খুব দ্রুতই নায়কের নাম ঘোষণা করব। বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সঙ্গে আলাপ হচ্ছে। যার সঙ্গে ব্যাটে-বলে মিলে যায় তিনিই আমাদের সঙ্গী হবেন। আনুষ্ঠানিকতা সেরে নামটি প্রকাশ করতে চাই।’

‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমাটি তৈরি হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনায় থাকছেন শ্রী প্রিতম। আবহ সংগীতে থাকবেন ইমন সাহা। নায়ক চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে বুবলীর পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, আফজাল শরীফ, কাবিলা, রেবেকা, শাহিন খান, চিকন আলী, হারুন কিসিঞ্জার, নাসিম শরীফসহ আরও অনেকে।

বর্তমানে চলছে চিত্রনাট্য তৈরির কাজ। আগামী মে মাসে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতা।

এর আগে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল দেবাশীষ বিশ্বাসের। এরপর তিনি নির্মাণ করেছেন ‘শুভবিবাহ’ ও ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিগুলো।

এদিকে বুবলী সময়ের ব্যস্ত অভিনেত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন সিনেমা ও ওটিটিতে। সম্প্রতি শেষ করেছেন চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং। অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা বুবলীর এ সিনেমাটি মুক্তি পাবে আগামী রোজার ঈদের পর পরই। সেই সঙ্গে জাকির হোসেন রাজু পরিচালিত সাইমন সাদিকের সঙ্গে ‘চাদর’ ও তপু খান পরিচালিত শাকিব খানের সঙ্গে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবি দুটিও মুক্তির প্রহর গুনছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com