• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপির কারামুক্ত নেতাকর্মীরা আন্দোলনের বারুদে খাটি স্বর্ণে পরিণত হচ্ছে : ইশরাক

প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪২
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:৪২

96663326

বিএনপির কারামুক্ত নেতাকর্মীরা আন্দোলনের বারুদে খাটি স্বর্ণে পরিণত হচ্ছে : ইশরাক

বিএনপির কারামুক্ত নেতাকর্মীরা আন্দোলনের বারুদে খাটি স্বর্ণে পরিণত হচ্ছে দাবি করে দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এ সরকার যত বেশি অত্যাচার-নির্যাতন করবে, অত্যাচারিত ও নিগৃহীত জনতার আন্দোলনের বারুদে তত দ্রুত তাদের পতন ঘটবে।

আজ সোমবার রাজধানীর গোপীবাগস্থ বাসভবনে সদ্য কারামুক্ত ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব এবং ওয়ারী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা সাব্বির আহমেদ আরিফ, ৩৮ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান মনা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ্, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মো. রিমনসহ ওয়ারী থানা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটতরাজের কথা শুধু দেশের মানুষই জানে না, বহির্বিশ্বও অবগত। তাই এই সরকার আজ বন্ধুহীন হয়ে পড়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা হিংস্র হয়ে উঠেছে। তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।

তিনি বলেন, কারামুক্ত নেতাকর্মীরা আগের যেকোনো সময়ের চেয়ে উজ্জীবিত এবং এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্যে আন্দোলন-সংগ্রামে প্রস্তুত আছে।

বিএনপির এই নেতা বলেন, সরকার আমাদের নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে মনে করছে বিএনপির চলমান আন্দোলন স্তব্ধ করে দেবে। কিন্তু না, গ্রেপ্তারকৃত সব নেতাকর্মী মুক্তি পেয়ে আন্দোলনের বারুদে পরিণত হচ্ছে, খাটি স্বর্ণে রূপান্তরিত হচ্ছে।

ইশরাক বলেন, মামলা-হামলা, জেল-জুলুম আমাদের নিত্যদিনের সঙ্গী। এগুলো দিয়ে সরকার তার পতন ঠেকিয়ে রাখতে চাইছে। কিন্তু এতে লাভ হবে না। চলমান আন্দোলনেই এই সরকারের পতন ত্বরান্বিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com