• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন বেলজিয়ামের রানি

প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫১
আপডেট: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫১

 

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বেলজিয়ামের রানি ও জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত মাটিল্ডা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রানি উখিয়ার কুতুপালং-এর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।

সকাল সোয়া ১০টায় বেলজিয়ামের রানি বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। কক্সবাজার বিমানবন্দর থেকে বেলজিয়ামের রানি মাটিল্ডা সরাসরি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা হন।

রানির সঙ্গে ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বেলজিয়ামের রানি রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টারে গিয়ে শিক্ষাদান পদ্ধতি দেখেন। কথা বলেন রোহিঙ্গা শিশু ও নারীদের সঙ্গে। পরে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গাছের চারা রোপণ করেন তিনি। ক্যাম্পে জাতিসংঘের কার্যক্রমের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনযাপন ও রোহিঙ্গাদের সাথে মতবিনিময় করেন রানি মাটিল্ডা।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বেলজিয়ামের রানির এ সফর বাংলাদেশ-বেলজিয়ামের মধ্যে সম্পর্কের উন্নয়নে ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা জনগোষ্ঠিকে বাংলাদেশের যে সহায়তা তা আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালো আলোচনা হবে। রোহিঙ্গাদের নিজ দেশে সসম্মানে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহায়ক হবে।

এর আগে থেকে কক্সবাজার থেকে উখিয়ার কুতুপালং পর্যন্ত ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। অন্যান্য দিনের তুলনায় যান চলাচল কম ছিল। সাধারণত পথচারীরা হেঁটে গন্তব্যে পৌছেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম