• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ৫০ প্রতিষ্ঠানে সবাই ফেল

প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০৭
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০৭

 

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গতবছর শূন্যপাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৫।

এবার ১ হাজার ৩৩০ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাস করেছে। গতবার এ সংখ্যা ছিলো ১ হাজার ৯৩৪।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেয়া হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, ১১টি সাধারণ বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী। মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। গতবছর এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী। গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৯৫ দশমিক ২৬ শতাংশ। ২০২২ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ৬ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে ২২ ডিসেম্বর পর্যন্ত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম