• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

এইচএসসি পাশ করলেন যে নারী ফুটবলাররা

প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৪০
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৪০

 

খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যেতে পেড়েছেন এমন ক্রীড়াবিদ তেমন বেশি নেই বললেই চলে। তবে নারী ক্রীড়াবিদ হয়ে সমাজের সকল বাধা পেরিয়ে নিজের মেধার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন অনেক নারী ক্রীড়াবিদরা। নারী ফুটবলারদের খেলার পাশাপাশি পড়াশোনাতেও জোর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন দেশের জাতীয় নারী দলের সাবিনা, কৃষ্ণারা। তাদের অনুজরা আজ (৮ ফেব্রুয়ারি) এইচএসসির ধাপ পার হয়েছেন।

জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডিফেন্ডার আঁখি খাতুন, শামসুন্নাহার সিনিয়র, ঋতু পর্ণা চাকমা। এই তিন ফুটবলার এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আঁখি ও ঋতু এ গ্রেড (৪.০০ তদূর্ধ্ব) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পাশ করেছেন শামসুন্নাহারও।

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে খেলছেন রেহানা। এইচএসসি পাশ করেছেন তিনিও। তার ফলাফলও এ গ্রেড। নেপালে সিনিয়র সাফ স্কোয়াডে ছিলেন সাজেদা। সদ্য জাতীয় দল থেকে বাদ পড়া এই ফুটবলারও কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এদিকে, পুরুষদের লিগে বসুন্ধরা কিংসের শেখ মোরছালিন আহমেদও জিপিএ-৫ পেয়েছেন। গত মৌসুমে তিন বছরের চুক্তিতে মোহামেডান থেকে কিংসে আসেন ফরিদপুর থেকে উঠে আসা এই তরুণ ফুটবলার। বর্তমানে দেশের প্রতিশ্রুতিশীল ফুটবলারের মধ্যে মোরছালিন অন্যতম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম