• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বয়ফ্রেন্ডের টাকায় সিনেমা বানাতে চান শ্রীলেখা!

প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০১
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০১

9662587 5

বয়ফ্রেন্ডের টাকায় সিনেমা বানাতে চান শ্রীলেখা!

সপ্তাহ জুড়ে চলছে রোজ ডে, প্রোপোজ ডে, চকোলেট ডে আর ভ্যালেন্টাইনস ডে। এই প্রেমের সপ্তাহে ভালোবাসার মানুষ খুঁজছেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘রোজ, চকোলেট কিচ্ছু চাই না, বিশ্বাস করো। পারলে বিশ্বাস ফিরিয়ে দাও ভালোবাসায়।’

শ্রীলেখা মনে করেন, প্রতিটা সপ্তাহই প্রেমের হওয়া উচিত। তার কথায়, ‘আমার তো মনে হয় চারিদিক এত হিংসা, নেগেটিভিটিতে ভরে আছে, তাই বারবার মনে হয় প্রতি সপ্তাহই প্রেমের সপ্তাহ হওয়া উচিত। প্রেমে থাকলে মন ভালো থাকে। মানুষ ভালো কাজ করে। যারা প্রেমের সপ্তাহ পালন করছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, কাউকে যদি এক সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন তাহলে সেই মানুষটা যা-ই করুন না কেন, তার সম্পর্কে নেতিবাচক কিছু মন্তব্য করবেন না।’

প্রায় ১০ বছর আগে শিলাদিত্যর সঙ্গে বিচ্ছেদ হয় শ্রীলেখার। একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তার। তবে পাশাপাশি মনের মানুষও খুঁজছেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘আমার এমন মানুষ চাই যাকে দেখতে একটু পদের (ভালো) হবে। মাথায় বুদ্ধি থাকবে। আর হ্যাঁ, টাকা থাকতে হবে। সৎ পথে উপার্জিত টাকা। চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়ে সেই টাকায় সিনেমা বানানোর মতো অসৎ কাউকে চাই না জীবনে। আমার কোনোদিনই বড়লোক বয়ফ্রেন্ড ছিল না। এমন একজন চাই, যে সৎ পথে টাকা উপার্জন করেছে। যার টাকায় আমি সিনেমা তৈরি করব।’

শ্রীলেখা একজন সিঙ্গেল মাদার। মেয়েকে নিয়ে তার জীবন যাপন। যদিও বিভিন্ন সময়ে এ অভিনেত্রীর প্রেম নিয়ে নানা গুঞ্জন চাউর হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com