• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নিজের অপরাধের জন্য খালেদা জিয়া কারাগারে : ইনু

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১১
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১১

 

নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়াকে ফরমায়েশি সাজা দেওয়া হয়েছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে সরকার কোনো অন্যায় করেনি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, নিজের অপরাধের জন্য খালেদা জিয়া কারাগারে সাজা ভোগ করছে। এর সঙ্গে রাজনীতি কিংবা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কাউকে নির্বাচন থেকে দূরে রাখতে নয়, আদালত শুধু অপরাধেরই বিচার করে।

তিনি আরও বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। নির্বাচন গণতন্ত্র এসবের আড়ালে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। তাদের নিয়ে সবসময়ই এমন শঙ্কা থাকে।

ইনু বলেন, বিএনপি-জামায়াতের হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ, পকেটে রাজাকার, জঙ্গি, খুনি, তাদের কাছ থেকে দেশবাসী কিছু আশা করতে পারে না।

পরে তিনি বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাসদের নেতা ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম