• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

আওলাদ ও ফয়ছল এর সাথে ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির মতবিনিময়

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২৪
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২৪

 

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুক্তরাজ্যের বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন নির্বাচিত হওয়ায় ও ফয়ছল আহমদ জাসাস ইউরোপের সমন্বয়কারী নির্বাচিত হওয়ায় বার্মিংহাম বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ সভাপতি আব্বাস মিয়া, সভা পরিচালনা করেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সদস্য শামিম খাঁন ও সদস্য মিজানুর রহমান সুহেল।
সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আব্দুস সালাম, স্বাগত বক্তব্য রাখেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির অন্যতম নেতা আব্দুল মোমিন চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, বিশেষ অতিথি ছিলেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলী, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি আয়াছ আহমদ, বার্মিংহাম সিটি বিএনপির সাধারণ সম্পাদক আবজার হোসেন।

সভায় বক্তব্য রাখেন আইনজীবী পরিষদের যুক্তরাজ্যের যুগ্ম সম্পাদক ওবায়দুল কবির খোকন, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সিনিয়র সদস্য ওলিউর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ও বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবরুল ইসলাম, বিএনপি নেতা এডভোকেট নজরুল ইসলাম, রেজাউল ইসলাম বিল্লাহ, এমরান আহমদ,সারওয়ার আহমদ, আনছার মিয়া , মোঃ ছফা চৌধুরী ও সিটি যুবদলের প্রচার সম্পাদক ছাদিক আলী প্রমুখ।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সিনিয়র সদস্য এহিয়া খাঁন, সদস্য ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ সাহিত্য সম্পাদক সৈয়দ রুপন আলী,শামীম আহমদ,সিহাব উদ্দিন, আবুল কাছ চৌধুরী, আব্দুস শহীদ, বশির আহমদ, শাহজাহান মিয়া,আব্দুল মমিন, সুমন মিয়া , আসকর আলী ও আইনুল হক সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন ‘ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার দেশ, মানবতার শত্রু ও গণতন্ত্র বিপন্নকারী। আন্দোলনের মাধ্যমেই তাদের পতন ঘটানো হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ।

বক্তব্য আরো বলেন জনগণের অধিকার ফিরিয়ে আনতে , সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আমাদের কে আন্দোলন করতে হবে । খুব শীঘ্রই আমাদের দাবি আদায় হবে, এই অপশাসনের অবসান হবে। রাত দূর হয়ে সকাল হবে। মুক্তির সূর্য উদিত হবে। দেশের মানুষ জুলুমবাজ সরকারের হাত থেকে রক্ষা পাবে ,গনতন্ত্র উদ্ধার হবে , দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির হবে ,আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে ফিরে যাবেন ইনশাআল্লাহ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম