• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না : দুদু

প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৬
আপডেট: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৬

এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। তা‌দের পতন নিক‌টে। কারণ বাংলাদেশ তৈরি হয়েছে গণতন্ত্রের জন্য। স্বাধীনতার জন্য। এই দেশে কোনো স্বৈরাচারের স্থান নাই।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে ‘ভোটার অধিকার ফিরে পেতে চাই’ শীর্ষক এক মানববন্ধনে তিনি সব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘যে জাতি মুক্তিযুদ্ধ করেছে, এক সাগর রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য এবং বিজয় লাভ করেছে। সে দে‌শের জনগন স্বাধীনতার ৫২ বছর পরে এসে আজ ন্যূনতম অধিকারও পাচ্ছে না। সে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা ক্ষমতা রাখছে না।’

বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এত বড় ঠক মিথ্যাবাদী সরকার গত ৫২ বছরে এদেশের জনগণ আর প্রত্যক্ষ করেন নাই। আওয়ামী লীগ থেকে দাবি করা হয় তারা ক্ষমতায় আসলে দেশের জনগণ কিছু পায়। এদেশ থেকে ১৪ হাজার কোটি টাকা বিদেশে প্রচার করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে টাকা পাচার, দুর্নীতি গুম খুন ছাড়া র কিছুই হয় না।’

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘মিথ্যা তথাকথিত মামলায় চার বছর ধরে বিএনপির চেয়ারপারসন দেশকে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে সরকার। বেগম খালেদা জিয়া সত্যের প্রতীক, গণতন্ত্রের প্রতীক। মানুষের অধিকার আদায়ের স্বৈরাচারী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। তার স্বামী এদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। স্বাধীনতার ঘোষক। এমন একজন নেত্রীকে মিথ্যা মামলায় তারা বন্দী করে রেখেছে এর চেয়ে স্বৈরাচারী আর কি হতে পারে?’

কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘আমরা কর্মসূচি দিলেই সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়। বিরোধীদল যে সময় যে জায়গায় কর্মসূচি ঘোষণা করে ঠিক সেই জায়গায় ওই সময় তারা কর্মসূচি ঘোষণা করে। এত বড় স্বৈরাচারী ব্রিটিশ ও পাকিস্তান আমলেও দেখা যায়নি।’

তিনি বলেন, ‘পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। এই পাল্টাপাল্টি কর্মসূচি তে একদিন তাদের বেদনা দায়ক হয়ে দাঁড়াতে পারে। তখন সব দায়ভার এ সরকারকে নিতে হবে।’

কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘বর্তমানে বাংলাদেশে নির্বাচন বলতে কিছু নাই। আমরা কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করব। পার্লামেন্ট ইস্তফা দিবে। নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হবে। যত অস্ত্র নামে বেনামী দেওয়া হয়েছে সমস্ত অস্ত্র রিকভারি করতে হবে। দলীয় পরিচয় যাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে সেগুলো রিকভারি করতে হবে।’

তিনি বলেন, ‘স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বিচারালয় সহ সবকিছু দলীয়করণ করা হয়েছে। এর থেকে বেরিয়ে আসতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারের পতন অনিবার্য। এ সরকারের পতন ঘটতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক রাশেদ খান, জিনাফ এর সভাপতি মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের সভাপতি মোক্তার আখন্দ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com