• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : ওবায়দুল কাদের

প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩০
আপডেট: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৩০

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : ওবায়দুল কাদের

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আর জাতীয় নির্বাচন এলেই দেশের রাজনীতিতে নানা ধরনের গুজব ডালপালা বিস্তার করে। নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো সংঘাত নয়, প্রতিযোগিতা করতে চায় আওয়ামী লীগ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব এবং কোনো ধরনের হস্তক্ষেপ হবে না। শেখ হাসিনার সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে।

বিএনপির ‘পদযাত্রা’ কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে। যারা ঘরে গণতন্ত্রকে জিম্মি করে রাখে, তারা দেশে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? আমরা বিএনপির সঙ্গে শুরু থেকেই কম্পিটিশন চেয়েছি, কনফ্রন্টেশন চাইনি। তাই, নির্বাচন ছাড়া কোনোভাবেই সরকার পরিবর্তন করা যাবে না।

তিনি বলেন, বিএনপি সব আন্দোলনে ব্যর্থ হয়ে এখন সরকার হটাতে ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে। এমনকি তারা এখন বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে। আর তারা ফাঁকা মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, তা সবাই জানেন। তাই, আওয়ামী লীগও রাজপথ ফাঁকা রাখবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com