• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বরিশালে বিভিন্ন ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৫
আপডেট: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৫

 

গ্যাস, বিদ্যুৎ, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পূনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তিসহ ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষে বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি পদযাত্রা করেছে।

শনিবার (১১ ফেব্রয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সদর উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এ কর্মসূচি পালন করে।

সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার চড়বাড়িয় ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এ্যাড. বিলকিস জাহান শিরিন, সদর উপজেলা বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় তারা সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের কাগাশুরা, ঝড়ঝড়িয়া তলা, লাকুটিয়ার বিভিন্ন স্থানে এপদযাত্রা কর্মসূচি পালন করে। অপরদিকে সকাল সাড়ে ১০টায় বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও জেলা বিএনপি সদস্য এ্যাড. শহিদ হোসেন ও বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলুর নেতৃত্বে সদর উপজেলা কড়াপুর ইউনিয়নের বিভিন্নস্থানে পদযাত্রা, লিফলেট বিতরন ও পথসভা করে।

কড়াপুর ইউনিয়নের ইউপি সদস্য ও যুবদল সাবেক সভাপতি হাবিবুর রহমান মিন্টু মেম্বারের সভাপতিত্বে পদযাত্রায় বক্তব্য রাখেন এ্যাড. শহিদ হোসেন, এ্যাড. হাফিজ আহমেদ বাবলু।

এসময় আরও উপস্থিত ছিলেন, থানা সদস্য এ্যাড. খায়রুল বাসার, ফিরোজ আজাদী, মহানগর বিএনপি নেতা এ্যাড. তছলিম উদ্দিন, মো. রফিকুল ইসলাম, জেলা শ্রমিকদল নেতা আফজাল হোসেন, জেলা যুবদল যুগ্ম সম্পাদক উলফত হোসেন রানা, মশিউল আলম পলাশ, জেলা বিএনপি সদস্য নুরুল আলম খোকাসহ বিভিন্ন ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম