• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএমপি বদ্ধপরিকর: গোলাম ফারুক

প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৪১
আপডেট: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৪১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএমপি বদ্ধপরিকর: গোলাম ফারুক

আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাজারবাগ পুলিশ লাইনসে এই আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানে উপস্তিত আছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, এসবি প্রধান মনিরুল হক, গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ডিএমপি প্রধান তাঁর শুভেচ্ছা বক্তব্যের শুরুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৮ বছরে পদার্পণের শুভলগ্নে সম্মানিত নাগরিকবৃন্দ ও ডিএমপিতে কর্মরত সকল সহকর্মীর শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

তিনি বলেন, ‘জনসাধারণের জানমালের নিরাপত্তা, স্থিতিশীল আইন-শৃঙ্খলা ও জনমুখি পুলিশি সেবা দ্রুত নিশ্চিত করা ও সমসাময়িক অপরাধের ধরণ ও গতি-প্রকৃতি বিবেচনা করে বিশেষত সাইবার অপরাধ দমন ও নিয়ন্ত্রণে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। ডিএমপিকে নিরাপদ, আস্থা ও নির্ভরতার প্রতীকে পরিণত করতে সর্বোচ্চ প্রয়াস চলমান।’