• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মঞ্চে বিএনপির শীর্ষ নেতারা

প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১০
আপডেট: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১০

 

ডেস্ক নিউজ
ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মঞ্চে উপস্থিত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড মোশাররফ হোসেন সহ শীর্ষ নেতারা। এর আগে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠ এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা।

রোববার দুপুর ২টায় শ্যামলী ক্লাব মাঠ হতে শুরু করে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাতরাস্তা মোড় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

দুপুর ২টায় বিএনপির এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার পর থেকেই নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন।

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। এছাড়া আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। নেতাকর্মীদের হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্যামলী ক্লাব মাঠে এসে জড়ো হচ্ছেন তারা।

বিএনপি জানিয়েছে, আজকের পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।

গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনসাধারণের প্রতি ১০ দফা দাবি আদায়ের লক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে দু’দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম