• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গৌরনদীতে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, তৃণমূলে অসন্তোষ

প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৪
আপডেট: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৪

গৌরনদীতে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা, তৃণমূলে অসন্তোষ

বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির ৫৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে উপজেলার সব ইউনিয়ন কমিটি সমূহ পুনর্গঠন শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মাদ শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরোয়ার আলম বিপ্লবকে আহ্বায়ক ও শরীফ জহির সাজ্জাত হান্নানকে সদস্য সচিব করে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়াও কমিটিতে বদিউজ্জামান মিন্টুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজী আবু বক্কর সিদ্দিক, শরীফ সাহাবুব হাসান, আনোয়ার সাদাত তোতা, তাইফুর রহমান কচি, ফজলুল হক সরদার, জাহাঙ্গীর মৃধা, আকবর মোল্লা, জামাল ফকির, তাসলিমা পারভীন ও সজল সরকারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

এদিকে, আহ্বায়ক কমিটি ঘোষণার পর গৌরনদীর দুইজন কেন্দ্রীয় বিএনপি নেতা ও তাদের সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে তৃণমূল নেতাকর্মীরা দাবি করেছেন, কমিটির গুরুত্বপূর্ণ অধিকাংশ পদে সংস্কারপন্থি এক নেতার নিষ্ক্রিয় সমর্থকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাই এ পকেট কমিটি বাতিল করে অনতিবিলম্বে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে পুনরায় কমিটি গঠনের জন্য দলের হাই কমান্ডের কাছে জোর দাবি করেন তারা।

উল্লেখ্য, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকায় কেন্দ্রীয় বিএনপির তিন নেতার তিনটি গ্রুপ রয়েছে। যার নেতৃত্বে রয়েছেন সাবেক এমপি ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ও আকন কুদ্দুসুর রহমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com