প্রতিনিধি নেত্রকোনা
নেত্রকোনার কেন্দুয়ায় যৌতুকের জন্য গৃহবধু হত্যাকান্ডে মামলার ৪৮ঘন্টার মধ্যেই মূলহোতাসহ সহযোগীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় অভিযান চালায়। এসময় লঞ্চঘাট এলাকা থেকে হত্যাকান্ডের মূলহোতা কেন্দুয়ার সরাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৩) বড় ভাই মোঃ শাহ আলম(৩২) কে গ্রেফতার করা হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব ১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানায়, গত দুবছর আগে পারিবারিক ভাবেই বিয়ে হয় আটপাড়া উপজেলা পুখলগাও গ্রামের কাদির মিয়ার মেয়ে পপি আক্তারের। বিয়ের পরথেকেই শশুড় বাড়ির লোকেরা যৌতুকের জন্য নির্যানত করে আসছিলো।এরই ধারাবাহিকতায় ২লাখ টাকা যৌতুক এনে না দেয়ার স্বামী সাদ্দাম হোসেন, ভাসুর শাহ আলম ও পরিবারের অন্যান্য সহযোগীরা গত সপ্তাহের ৭ ফেব্রুয়ারী রাতে নিজ বসত ঘরে গলায় বিদ্যুতের তার পেচিয়ে বালিশ চাপা দিয়ে পপি আক্তার (২০) কে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পর সকলেই গা ডাকা দিলেও তথ্য প্রযুক্তির মাধ্যেমে মামলা হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই মূলহোতাসহ এক সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অন্যাণ্যদের গ্রেফতারে র্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। আসামীদের নেত্রকোনার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।













