• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি-সিরিয়ানদের ভিসা দিচ্ছে জার্মানি

প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১২
আপডেট: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:১২

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি-সিরিয়ানদের ভিসা দিচ্ছে জার্মানি

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় ৩০ হাজার। তাদের মধ্যে তুরস্কে লাশ উদ্ধার হয়েছে ২৪ হাজার ৬১৭টি আর সিরিয়ায় উদ্ধার হয়েছে ৪ হাজার ৫০০টি। এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে আছেন। আহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের সাময়িক ভিসা দিচ্ছে জার্মানি। এতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা নাগরিকরা সাময়িকভাবে জার্মানিতে তাদের আত্মীয়দের কাছে থাকতে পারবেন।