• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ানোর আশঙ্কা

প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩৭
আপডেট: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৩৭

তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ানোর আশঙ্কা

তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, এখনো ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে। একইসঙ্গে জীবিত মানুষও উদ্ধার হচ্ছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, আপাতত জীবিত মানুষ উদ্ধারের দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে। কারণ, এক সপ্তাহ ধরে তারা ধ্বংসস্তূপে আটকে। বাঁচার আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে।

জাতিসংঘ জানিয়েছে, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। তবে যেভাবে দেহ উদ্ধার হচ্ছে, তাতে তাদের আশঙ্কা, নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। বস্তুত, তুরস্কে যেভাবে উদ্ধারকাজ চলছে, সিরিয়ায় সেভাবে হচ্ছে না। শুক্রবারের পর মৃতের সংখ্যা জানাতে পারেনি সিরিয়া।

এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। সিরিয়ায় নিহত সাড়ে তিন হাজার মানুষ। তুরস্কের বিশেষজ্ঞ সংস্থার দাবি, সোমবার থেকে শনিবারের মধ্যে তুরস্কে অন্তত দুই হাজার আফটার শক বা ছোট ছোট ভূমিকম্প হয়েছে।

গত কয়েকদিনে ঘটনাস্থলে অন্তত দুই হাজার ছোট ভূমিকম্প হয়েছে বলে মনে করা হচ্ছে। সিরিয়ায় ধীর গতিতে উদ্ধার কাজ হচ্ছে।

জাতিসংঘের ত্রাণসংক্রান্ত সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথ রোববার দক্ষিণ তুরস্কে গিয়ে পৌঁছেছেন। তিনি সমস্ত ত্রাণের কাজ খতিয়ে দেখছেন।
সূত্র: ডয়েচে ভেলে


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com