• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ঝিনাইদহ পৌরসভায় দুদকের অভিযান ক্যাশ,চেক বই ও নোটসীটের ফাইল জব্দ

প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৪
আপডেট: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৪

ঝিনাইদহ পৌরসভায় দুদকের অভিযান ক্যাশ,চেক বই ও নোটসীটের ফাইল জব্দ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ঝিনাইদহ জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল সোমবার ঝিনাইদহ পৌরসভায় অভিযান চালিয়েছেন। দুদকের সহকারী পরিচালক বজলুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনধি দল সোমবাল দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভায় আসেন। তারা একাউন্টস সেকশন থেকে ক্যাশ বই, চেক বই ও নোটসীটের ফাইল সিজার লিষ্ট করে নিয়ে যান। দুদুকের প্রতিনিধি দল পৌরসভায় আসার খবরে অনেকেই আতংকিত হয়ে পড়েন। বিশেষ করে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা নিজ চেয়ার ছেড়ে আড়ে আবডালে অবস্থান গ্রহন করেন। সাবেক মেয়র ও সচিবসহ চার জনের বিরুদ্ধে মামলা হওয়ায় অধিকতর তদন্তের স্বার্থে দুদক প্রতিনিধি দল এ সব ফাইল তলব করেন। খবর নিশ্চত করে ঝিনাইদহ পৌরসভার একাউন্টস অফিসার আব্দুল মজিদ জানান, দুদক প্রতিনিধি দল ক্যাশ বই, চেক বই, নোটসীটের ফাইল সিজার লিষ্ট করে নিয়ে গেছেন। তারা পৌরসভায় ৩ ঘন্টা ছিলেন। যাওয়ার সময় আমাদের একটি সিজার লিষ্টের কপি দিয়ে গেছেন। বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, তদন্তের স্বার্থে তারা কিছু চেক বই নিয়ে গেছেন। আমার নামেও একটি চেক ছিল। কিন্তু তাতে আমার কোন সাক্ষর নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com