• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

প্রাথমিক বৃত্তির ফল এ মাসেই, চলছে প্রস্তুতি

প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪৫
আপডেট: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪৫

প্রাথমিক বৃত্তির ফল এ মাসেই, চলছে প্রস্তুতি

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, প্রাথমিক বৃত্তির ফল চলতি মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে ঘোষণা করা হবে। বৃত্তির ফল প্রকাশের প্রয়োজনীয় কাজ চলছে।

সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এবার সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।

প্রসঙ্গত, টানা ১৩ বছর পর নেওয়া হয় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। গত বছরের ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।