• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪৭
আপডেট: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪৭

৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় বস্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন। এ সময় তিনি গণভবন থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি যুক্ত হন।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ।

উদ্বোধন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ; শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট, গৌরনদী, বরিশাল; শহীদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট, মান্দা, নওগাঁ; বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কাজিপুর, সিরাজগঞ্জ; ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট এবং শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট, মাদারগঞ্জ, জামালপুর।