ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ক্র্যাব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
সাক্ষাত শেষে ডিআরইউ বাগানে সাংবাদিকদের সঙ্গে আড্ডা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই নেতা। সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি। ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে চলা এই আড্ডায় দেশের বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের ভূমিকার প্রশংসাও করেন ইশরাক। সেইসঙ্গে প্রত্যাশা ব্যক্ত করেন, দেশে সুশাসন ফেরাতে সাংবাদিকরা অতীতের মতো সামনের দিনগুলোতে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন।

