মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবির হোসেন নীরব (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ছোট ব্রিজ জ্যোতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী প্রান্ত (২১)।
নীরব শহরের কলেজপাড়ার আলমগীর হোসেনের ছেলে। তিনি মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ছিলেন।













