• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রেশমা এখন মুক্ত

প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০২
আপডেট: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০২

রেশমা এখন মুক্ত

অলৌকিক কন্যা রেশমা। কে না চেনে তাকে। তাকে ঘিরে অন্তহীন আলোচনা। সমালোচনারও কমতি নেই। দশ বছর আগে সাভারের রানা প্লাজা ধসে আলোচনার কেন্দ্রে উঠে আসেন রেশমা বেগম। দিনাজপুরের ঘোড়াঘাটের কশিগাড়ির রানীগঞ্জ গ্রামের মেয়ে এই রেশমা। কেন তিনি আলোচনায়? ঘটনার সতেরদিন পর তাকে উদ্ধার করা হয়।   উদ্ধারের সেই দৃশ্য ছিল চমকপ্রদ। নবম পদাতিক ডিভিশন রেশমার উদ্ধার কাজটি সরাসরি তদারক করে।
তৎকালীন জিওসি ছিলেন লে. জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। ২০১৩ সনের ২৪শে এপ্রিল সকাল পৌনে ৯ টায় সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে।