• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

অবস্থা আশঙ্কাজনক বেঁচে আছেন কুমার বিশ্বজিতের ছেলে

প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৯
আপডেট: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২৯

অবস্থা আশঙ্কাজনক বেঁচে আছেন কুমার বিশ্বজিতের ছেলে

কানাডায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন বাংলাদেশি শিক্ষার্থী। তাদের মধ্যে গাড়ির চালকের আসনে ছিলেন গায়ক কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ।

স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টায় কানাডার টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ের দুনদাস স্ট্রিট ওয়েস্টে এ দুর্ঘটনা ঘটে।

প্রীতম আহমেদ বলেন, ‘আমাদের প্রিয় শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কানাডায় রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন। বর্তমানে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা জানাতে ডাক্তাররা আরও ৬-১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন। আমার সঙ্গে এ মুহূর্তে হাসপাতালে অবস্থানরত ওর কাকুর সঙ্গে কথা হয়েছে। অযথা না জেনে কেউ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করবেন না।’

তিনি আরও বলেন, ‘সবাই গুজব ছড়াচ্ছে। সবাই ওর জন্য দোয়া করেন। অনুরোধ করব, মিথ্যা তথ্য প্রচার করবেন না।’

কানাডার গণমাধ্যম সূত্রে জানা গেছে, কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন। গাড়িটি এ সময় অতিরিক্ত গতিতে চলছিল। সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়, এরপর আগুন ধরে।

গাড়ির আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয়জনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তারা আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে টরন্টোতে বসবাস করতেন।

গতকাল মঙ্গলবার রাতে শিল্পী কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমার ছেলের অবস্থা ভালো নয়। আমি এখন বিমানবন্দরে প্লেনে উঠছি। যতটুকু শুনেছি, ছেলের অবস্থা আশঙ্কাজনক।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com