• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আর বেশী দুরে নয়-আইজিপি

প্রকাশ: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০১
আপডেট: বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আর বেশী দুরে নয়-আইজিপি

শরীয়তপুর প্রতিনিধি ॥ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আর বেশী দুরে নয়। ২০৪১ সালের পূর্বেই তা পূরন হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন মজিদ জরিনা ফাউন্ডেশনের অগ্রগতি দেখে মনে হয় তা অচিরেই বাস্তবায়ন হবে। আইজিপি বলেন আমার পাকিস্তানের চেয়ে অনেক দুর এগিয়ে আছি।পাকিস্তান আমাদের রোল মডেল মনে করে। তিনি বলেন বিগত দিনে আমরা যেভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করেছি আগামী দিনে ও যে ধরনের দায়িত্ব আমাদের উপর আসে তা সঠিক ভাবে পালন করবো। তিনি বুধবার বিকেলে ১০তম বর্ষে ঢাকা বিভাগের শীর্ষে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা /২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। ১৫ফেব্রুয়ারী বুধবার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুণ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (ুট্যুরিস্ট) হাবিবুর রহমান পিপিএম(বার), অতিরিক্ত ডিআইজি সাইফুল্লঅহ আল মামুন ,সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক ও মজিদ জরিনা ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সদস্য একেএম ইসমাইল হক । স্বাগত ভাষন দেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com