• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

মামুনুল হকের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১২
আপডেট: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১২

মামুনুল হকের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় নেমে চট্টগ্রামের হাটহাজারিতে বিক্ষোভ করে সরকারি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঁঞা এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি কালবেলাকে বলেন, মামুনুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ভূমি অফিসের নাজিরের করা মামলায় জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় নেমে হাটহাজারিতে বিক্ষোভ মিছিল থেকে ব্যাপক তাণ্ডব ও সহিংসতা চালায় হেফাজতের কর্মীরা। সেদিন শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রসা থেকে বিক্ষোভে নামেন তারা।

ওই সময় হাটহাজারী-খাগড়াছড়ি প্রধান সড়ক অবরুদ্ধ করে রাখে। পরে উত্তেজিত হেফাজত সমর্থক উপজেলা ভূমি অফিসের মূল গেট কুড়াল দিয়ে কুপিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

একই দিনে হাটহাজারী থানায় ও বিভিন্ন সরকারি স্থাপনায় আক্রমণ করে ভাঙচুর চালান তারা। সেদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন। এরপর ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ির যোগাযোগও বিচ্ছিন্ন করে রাখা হয়।

এ ঘটনার পর ৩০ মার্চ রাতে পুলিশ চারটি এবং ভূমি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটিসহ ছয়টি মামলা হয়। এসব মামলায় কারও নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাতপরিচয়ে ব্যক্তিকে আসামি করা হয়। ভূমি অফিসের মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয়ে ব্যক্তিকে আসামি করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com