• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সরকারের সাফল্য বিষয়ে অবহিতকরণে সুনামগঞ্জে মহিলা সমাবেশ

প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১৯
আপডেট: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১৯

 

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার শাল্লায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং এসএমসি সভাপতি ও স্বাস্থ্যপরিদর্শক কবীন্দ্র কুমার দাশের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার জনাব তাপস কুমার রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সুনীল চন্দ্র দাশ, প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সাফল্য অর্জন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য অধিকার আইন ইত্যাদি বিষযে বিস্তারিত আলোকপাত করেন।

এছাড়াও, গুজব, অপপ্রচার থেকে বিরত থাকা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রায় ৩ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম