• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

মানুষের অভিশাপ, বদ দু’আ খুবই ভয়াবহ: প্রভা

প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৪
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৪

9666333265 1

মানুষের অভিশাপ, বদ দু’আ খুবই ভয়াবহ: প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শোবিজের অন্যদের মতো ফেসবুকে দেখা যায় না তাকে। তিনি ঘুরে বেড়ান ইনস্টাগ্রামে। মনের আনন্দ, ক্ষোভ কিংবা হতাশা প্রকাশ করেন সেখানেই। ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

গতকাল (১৭ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রামে প্রভা লিখেছেন, ‘মানুষের অভিশাপ, বদ দু’আ, নিঃশব্দে দুই ফোটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারি দীর্ঘশ্বাস খুবই ভয়াবহ জিনিস!’

এরপর তিনি লিখেছেন, ‘আল্লাহর দরবারে যদি একটা বদ দু’আ কবুল হয়ে যায়, যদি এক ফোটা চোখের পানি আরশ মহলে পৌঁছায়, সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে!’

ভুয়া টিকটক আইডির যন্ত্রণায় নাকাল প্রভা। কিছুদিন আগে নেট দুনিয়ায় সেটিও জানিয়েছিলেন। একটি ভুয়া টিকটক অ্যাকাউন্টের স্ক্রিনশট শেয়ার করে প্রভা লিখেছিলেন, ‘আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটক প্লাটফর্মে আমার কোনো আইডি নেই। ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে, এটা আমার বা আমার নাম করে যেসকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারে আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই আইডিগুলোতে রিপোর্ট করে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।’

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর থেকে নিয়মিত নাটকে কাজ করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com