• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিশেষ কলাম

তালাবদ্ধ ঘরে অগ্নিকাণ্ডে পুড়ে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশ: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২০
আপডেট: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২০

তালাবদ্ধ ঘরে অগ্নিকাণ্ডে পুড়ে ঘুমন্ত দুই ভাইয়ের মৃত্যু

বগুড়া ধুনট উপজেলায় যমুনা নদীর বাঁধে আশ্রিত বাড়িতে অগ্নিকাণ্ডে তালাবদ্ধ ঘরের ভেতর পুড়ে মারা গেল ঘুমন্ত দুই সহোদর ভাই। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো- উপজেলার একই গ্রামের কাঠমিস্ত্রি লিটন মিয়ার ছেলে সিয়াম হোসেন (৫) ও মোস্তাকিম আলী (৩)।