• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

ইউআইইউতে দুদিন ব্যাপী টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১৯
আপডেট: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১৯

ইউআইইউতে দুদিন ব্যাপী টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে চ্যালেঞ্জ, বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবেলা, নিরাপদ পানি ও ডেল্টা প্লান বা বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে করণীয় বিষয়ে দুদিন ব্যাপী ৬ষ্ঠ টেসকই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসডি-২০২৩) শুরু হয়েছে আজ।

রবিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ৯:০০টায় ইউআইইউ ক্যাম্পাসে শুরু হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাসটেইনেবিলিটি (আইডিএসএস) প্রতি বছর ফেব্রুয়ারিতে এই সম্মেলনের আয়োজন করে থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জনাব অ্যান ভ্যান লিউয়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান জনাব মাঈনউদ্দিন হাসান রশিদ। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন ভারতের মুম্বাই অবস্থিত টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস’র (টিআইএসএস) স্কুল অফ ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক ড. আব্দুল শাবান এবং নেদারল্যান্ডস ওয়াজেনিনজেন বিশ্ববিদ্যালয়ের ডেল্টাস ওয়াটার ম্যানেজমেন্টের সিনিয়র গবেষক ক্যাথারিয়ান টেরউইসচা ভ্যান শেল্টিংগা। সম্মেলনের উদ্বোধনী বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ড. রুবানা হক এবং সভাপতিত্ব করেন ইউআইইউ উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিএসডি-২০২৩ -এর আহ্বায়ক অধ্যাপক ড. হামিদুল হক।

আইসিএসডি’র লক্ষ্য আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে টেকসই উন্নয়নের চ্যালেঞ্জগুলি অর্জনের লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত, গবেষণা কার্যক্রমগুলিকে অবহিত করার জন্য একটি গবেষণা-ভিত্তিক জ্ঞান ভাগ করে নেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করা । এবার সম্মেলনে ০৮টি ভিন্ন থিমের অধীনে মোট ১৫৫ টি গবেষণা পেপারের মধ্যে থেকে ১১৬ টি গবেষণা পেপার নির্বাচিত হয়। গবেষণা পেপার গুলো ভারত, জাপান, নেপাল, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আমেরিকা, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তারা এসডিজি অর্জনের জন্য কিছু অন্তর্দৃষ্টিপূর্ণ চিন্তাভাবনা এবং পদক্ষেপের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

সম্মেলনের উদ্ভোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের টেকসই উন্নয়ন গবেষক, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা, জাতীয় এবং আন্তর্জাতিক এনজিও, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com