• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিএনপির দুই দিনের কর্মসূচি

প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৩
আপডেট: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৩

bnp 10

২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিএনপির দুই দিনের কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি
আজ ১৯ ফেব্রুয়ারী ২০২৩, সকাল ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
সভায় দলের যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কর্মসূচী-
১। ২১ ফেব্রুয়ারী ভোর ৬ টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন।
২। ২১ ফেব্রুয়ারী সকাল ৬-১৫ টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমূখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
৩। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকবৃন্দ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, আলোচনা সভা শুরুর আগে জাসাস এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সারাদেশেঃ
১। ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে দলের জেলা/মহানগর/উপজেলা/থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
২। ঐদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবে।

9666323569

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com