• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

পারমাণবিক অঘটনের ফন্দি আঁটছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার

প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১৫
আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১৫

পারমাণবিক অঘটনের ফন্দি আঁটছে ইউক্রেন, অভিযোগ রাশিয়ার

নিজেদের ভূখণ্ডে ইউক্রেন পারমাণবিক অঘটনের পরিকল্পনা করছে। ইউক্রেনের সঙ্গে জাতিসংঘের একটি গুরত্বপূর্ণ বৈঠকের আগে কোনো প্রমাণ হাজির করা ছাড়াই রাশিয়া এই অভিযোগ তুলেছে। রবিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘একটি ইউরোপীয় দেশ থেকে ইউক্রেনে তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয়েছে। কিয়েভ বড় ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে।’