• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কেন্দুয়ায় জামিন পেলেন বিএনপির ৫০ নেতাকর্মী

প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০৭
আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:০৭

কেন্দুয়ায় জামিন পেলেন বিএনপির ৫০ নেতাকর্মী

পুলিশ বাদী হয়ে দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় উচ্চ আদালতে (হাইকোর্ট) হাজিরা দিয়ে আগাম জামিন পেলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসানসহ দলটির ৫০ নেতাকর্মী।

গতকাল রোববার ওই মামলায় নাজমুল হাসানসহ সব আসামি হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে ছয় সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি স্থানীয় দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমরুড়া বাজারে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন সাবেক ছাত্রদল নেতা নেত্রকোনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রোটারিয়ান এম নাজমুল হাসান।

পরে স্থানীয় কেন্দুয়া থানা পুলিশ বাদী হয়ে রোটারিয়ান এম নাজমুল হাসানকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে।

বিএনপি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারের দায়েরকৃত গায়েবি মামলায় হাজিরা দিয়ে হাইকোর্ট থেকে আমিসহ আমার দলের ৫০ নেতাকর্মী আগাম জামিন পেয়েছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com