• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নাসিক ৩নং ওয়ার্ড বিএনপি নেতা ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫৯
আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫৯

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় তিন নম্বার ওয়ার্ড বিএনপির সদস্য মৃত নেওয়াজ আলীর ছেলে আলমগীর হোসেনকে বিপুল সংখ্যক ইয়াবাসহ গ্রেপ্তার করেছেন ডেমরা থানা পুলিশ। রবিবার (১৯ জানুয়ারী) বিকেলে সানারপাড় এলাকার কাজীবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা সম্রাট আলমগীর হোসেন সানারপাড় এলাকার সাজু ডেভেলপার্স লি: এর জমিতে দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়ে এসেছেন। পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে গিয়ে ওই এলাকার কাজীবাড়িতে তার বেয়াই আলমগীরের বাড়ির ভাড়া বাসায় মাদক ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরে। পরে গোপন সংবাদের খবরে তাকে আটক করেন পুলিশ।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মাদকসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপির একজন কর্মী বলে পরিচয় পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম