• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারিকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১৭
আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:১৭

নারিকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে মো. শাহিন হাওলাদার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামের মো. হারুন হাওলাদারের ছেলে ও পেশায় একজন ডাব ব্যবসায়ী। সোমবার (২০ ফেব্রæয়ারী) দুুপরে একই এলাকার আজালিবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের চাচা মোস্তফা হাওলাদার জানান , তার ভাইরপো শাহিন হাওলাদার ও সহযোগী মেরাজুল ইসলাম ওই দিন একই এলাকার সুখরঞ্জন হালদার ওরফে সুকের বাড়ি থেকে ডাব কিনেন। ডাব পাড়তে শাহিন গাছে উঠলে তিনি গাছ থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
নাজিরপুর থানা পুৃলিশের ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মো. হুমায়ুন কবির জানান , নিহত যুববকের ময়না তদন্তের শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com