• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আ’লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা ও দেশের গনতন্ত্র নিশ্চিত করবে : কাদের

প্রকাশ: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:২৪
আপডেট: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:২৪

966632369 2

আ’লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা ও দেশের গনতন্ত্র নিশ্চিত করবে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির সকল কর্মসূচির উদ্দেশ্যই হলো গনতন্ত্রকে প্রশ্নবৃদ্ধ করার অপচেষ্টা করা, তারা যতই বিশৃঙ্খলা তৈরি করুক না কেনো আওয়ামী লীগ রাজপথে থেকে জনগণের নিরাপত্তা ও দেশের গনতন্ত্র নিশ্চিত করবে।’

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্রলীগের ষ্টল পরিদর্শন শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন আগের চেয়ে থেকে সম্পূর্ণ আলাদা। নির্বাচনে কোনো সংঘাতের আশঙ্কা নেই। পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রায় ডুবে আছে নির্বাচন ছাড়া তাদের আর কোন বিকল্প পথ নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের সফলতা না পেয়ে বিশৃঙ্খলা ও সংঘাতের দিকে এগুচ্ছে। মিছিল-মিটিং করার জন্য অনেক লোকের প্রয়োজন কিন্তু সংঘাত সৃষ্টির জন্য দুইচারজনই যথেষ্ট। সন্ত্রাসের শিক্ষা বিএনপির আগে থেকেই রয়েছে তাই যেকোনো মুহূর্তে তারা আবারও সংঘাত সৃষ্টি করতে পারে। জনগণের জানমাল নিরাপত্তায় আমরা সরব আছি।’

মন্ত্রী বলেন, ‘যারা যাদের ঘরে গণতন্ত্র নেই দেশের দল গণতন্ত্র তারা কেন চাইবে। তারা সংঘাতের সৃষ্টি করে চোরা গলিতে হেঁটে সরকার পতন ঘটিয়ে ক্ষমতায় যেতে চায়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আইনি প্রক্রিয়ায় বর্তমান নির্বাচন কমিশন নির্বাচিত করা হয়েছে। খালেদা জিয়া ইলেকশন কমিশন বানিয়েছিলেন আজিজকে, যে কিনা বিএনপি দলের লোক।’

কাদের বলেন, ‘বিএনপি বিদেশিদের দ্বারস্থ হয়ে রাজনীতি করতে চায়। আমরা গণতন্ত্রের রীতিনীতি মেনেই চলছি। খালেদা জিয়া নির্বাচনের জন্য ফিট নয়। তবে রাজনীতি করতে চাইলে করুক। এ বিষয়ে আওয়ামী লীগ শঙ্কিত নয়।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com