• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

সংঘর্ষ দিয়ে ভাষা দিবস শুরু চবি ছাত্রলীগের

প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৩১
আপডেট: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৩১

সংঘর্ষ দিয়ে ভাষা দিবস শুরু চবি ছাত্রলীগের

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একই গ্রুপের দুটি অংশ সংঘর্ষে জড়িয়েছে।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে লিপ্ত গ্রুপের নাম বিজয়। চবিতে বিজয় গ্রুপের দুটি অংশ। শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন হোসেন এক অংশের নেতৃত্ব দেন এবং অন্য অংশের নেতৃত্ব দেন দেলোয়ার হোসেন। কিছুদিন ধরে এএফ রহমান হলের রুম দখলকে কেন্দ্র করে গ্রুপের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রুমের ব্যাপারে কথা বলতে গেলে দেলোয়ারের অনুসারীদের ধাওয়া দেয় আলামিন অনুসারীরা। রাতে পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে যাওয়ার সময় আলামিনের অনুসারীদের ধাওয়া করে দেলোয়ার গ্রুপ। এতে সংঘর্ষ শুরু হয়।

দেলোয়ার হোসেন বলেন, ওরা আমাদের রুম দখল করে রাখছিল। এ ব্যাপারে কথা বলতে গেলে তারা আমাদের ধাওয়া করে। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

তবে অপর অংশের নেতা আলামিন হোসেনের মোবাইল ফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।