• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার পতন আন্দোলনে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ হতে হবে’

প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:২৩
আপডেট: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:২৩

966632580 9

সরকার পতন আন্দোলনে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ হতে হবে’

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) এক সভায় বক্তারা বলেছেন, চলমান সরকারবিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ ভুলে যার যার অবস্থান থেকে বিএনপির আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

বুয়েট ছাত্রদলের সাবেক নেতাদের আয়োজনে এ্যাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে এ মতবিনিময় ও আলোচনা সভা হয়। গতকাল সোমবার রাতে রাজধানীর বনানীতে বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে এ সভার আয়োজন করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু। ইঞ্জিনিয়ার মাহবুব আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন এ্যাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ।

আবদুস সোবহান বলেন, ‘বুয়েটের জাতীয়তাবাদী শক্তির সব কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। এখনই সময় সবাইকে প্রস্তুতি নিতে হবে। সেই সঙ্গে আগামী দিনে বিএনপির আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

রিয়াজুল ইসলাম রিজু বলেন, ‘যে যেখানে আছেন, সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। বিভেদ ভুলে আরও সামনে এগোতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এ্যাবের নির্বাচন হবে এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হবে।’

আলমগীর হাসিন আহমেদ বলেন, ‘এ্যাবের নেতৃত্বে নির্বাচন হচ্ছে গণতান্ত্রিকভাবে। এটা আমাদের জন্য আশার খবর। অন্যান্য কমিটিগুলো একইভাবে করতে হবে। এ্যাবকে আরও গতিশীল করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’

এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার শহীদুজ্জামান, এ্যাবের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার সাব্বির মোস্তফা খান, সহসভাপতি ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই-জামান সেলিম, ইঞ্জিনিয়ার আবদুল মতিন, এ কে এম আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার শামীম রাব্বী সঞ্চয়, শাহাদাত হোসেন বিপ্লব, ইঞ্জিনিয়ার নেছার উদ্দিন, ফয়সাল মাহমুদ, হুমায়ূন কবির সোহেল, আজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল, আসিফ হোসেন রচি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com