• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বামী ছেড়ে চলে গেছেন, কুড়িগ্রামের রুমার সংসার চলে রিকশা চালিয়ে

প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৫৮
আপডেট: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:৫৮

9666320 1

স্বামী ছেড়ে চলে গেছেন, কুড়িগ্রামের রুমার সংসার চলে রিকশা চালিয়ে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেয়ে রুমা পারভীন (২২)। ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। দুই বছর যেতে না যেতেই স্বামী তাকে ছেড়ে অন্যত্র চলে যায়। ফিরে আসেন বাবার ঘরে। তিন ভাইয়ের মধ্যে বড় দুই ভাই বিয়ে করে আলাদা সংসার করছেন। ছোট ভাই, বাবা-মা নিয়ে তার সংসার।

পরিবারের অভাব দূর করতে কিছু করার উদ্যোগে শুরু করেন ভাড়ায় ব্যাটারি চালিত অটো রিকশা চালানো। গড়ে দৈনিক ৩০০/৪০০ টাকা আয় থেকে মালিককে দিতে হয় ১৫০ টাকা। বকি টাকা দিয়েই বাবা-মা আর ভাইকে নিয়ে তার সংসার চলছে। রুমার স্বপ্ন একদিন নিজের টাকায় আটো কিনবেন। রিকশা চালাতে প্রথম দিকে সংকোচ লাগলেও ধীরে-ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়।

রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সামকালিয়া গ্রামের রফিকুল ইসলাম ও পারভীন বেগম দম্পতির মেয়ে রুমা। তিনি জানান, বাবা মায়ের সংসারে বোঝা না হয়ে কিছু করার চিন্তা মাথায় আসে। এক পর্যায়ে অটো চালানোর সিদ্ধান্ত নেন। একজনের কাছ থেকে দিন হাজিরা হিসেবে ভাড়া নিয়ে অটো রিকশা চালাচ্ছেন।

উপজেলায় প্রথম নারী রিকশা চালক হিসেবে রুমাকে দেখে অনেকে অবাক হন। তবে এখন পর্যন্ত কোনো আপত্তিকর কিছু ঘটেনি বলে জানান তিনি। অনেকে তাকে এ কাজ করার সাহস যোগাচ্ছেন।

কৌতুহল বশত অনেকে যাত্রী হয়ে রুমার রিকশায় উঠে পড়েন। আর যাত্রীদের তিনি সম্মান করে পৌচ্ছে দেন গন্তব্যস্থলে। ওই নারী অটো চালক স্বাচ্ছন্দেই যাত্রী পরিবহন করছেন উপজেলার আনাচে-কানাচে। দুপুর গড়িয়ে বিকেল হলে অটো চালান না রুমা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম বলেন, ‘শুনে মনে হচ্ছে মেয়েটি সাহসী। মা-বাবার বোঝা না হয়ে সে সংসারের হাল ধরেছেন। শুধু অটো চালানো সমাধান হতে পারে না ভবিষ্যতে সরকারিভাবে ড্রাইভিং শিখতে চাইলে তাকে সব ধরনের সহায়তা করা হবে। যেন সারা জীবনের জন্য স্থায়ীভাবে কিছু একটা করতে পারেন রুমা পারভীন।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com