• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাজ্যে জিয়া পরিষদের আলোচনা সভা

প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২০
আপডেট: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:২০

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যুক্তরাজ্যে জিয়া পরিষদের আলোচনা সভা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখা। ওই সময় জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার নবগঠিত কমিটির অভিষেকও হয়।

অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে সোমবার রাতে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।

তিনি বলেন, আমরা বাংলা ভাষা অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। এ স্বাধীনতা অর্জনের মূল চেতনা ছিল গণতন্ত্র। কিন্তু আজ ৫১ বছর পর যখন আলোচনা করতে দাঁড়াই, সবাই বলে, দেশে গণতন্ত্র নেই। কেবল আমরাই নই, আজ আন্তর্জাতিক বিশ্বও বলে, বাংলাদেশে গণতন্ত্র নেই।

জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি কাওছার মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন মানিক হাইয়ের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, যুক্তরাজ্য জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান পল্টু।

আরও অংশ নেন, ড. ফেরদৌস বেগম, আবুল হোসেন, আব্দুল হক রাজ, সালাউদ্দিন খাঁন, মুজিবুর রহমান ববি, মবিন ভূঁইয়া কাজল, বেলাল আহমেদ চৌধুরী ইরান, সানি হাসান, কাজী হাসনাত হোসেন, তমিজ উদ্দিন, আহসানুল আম্বিয়া শোভন, এমদাদুর রহমান টিপু, দিনার আহমেদ, বিএম ফারুক, কাঞ্চন সরকার, রফিকুল ইসলাম খান, খবির উদ্দিন, আতাউর রহমান, হামিম ইসলাম, মকবুল হোসেন মুকুল, ফিরোজ আহমেদ, আমির হোসেন, এসএম রায়হানসহ জিয়া পরিষদ ও যুক্তরাজ্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।