• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

বিদেশে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৩০
আপডেট: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৩০

বিদেশে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’

গুলশানের হলি আর্টিজানের ঘটনার ওপর নির্মিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’-এর মুক্তি নিয়ে জলঘোলা কম হয়নি। ৪ বছর আগে সিনেমার কাজ শেষ হলেও বারবার নানা কারণে পিছিয়েছে সিনেমাটি। সবমিলিয়ে দেশের প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা তখন খবর হলো আগামী ১০ই মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডায় সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছে ‘শনিবার বিকেল’র পরিচালক।