• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সাথে বৈঠকে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০৫
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০৫

 

গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সাথে বৈঠকে বসেছে বিএনপি’র লিয়াজোঁ কমিটি।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্য সদস্যদের মধ্যে উপস্থিত আছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু।

গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্যদের মধ্যে আছেন জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম ও গণঅধিকার পরিষদের নুরুল হক নুর।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম