• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শনিবার গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৩
আপডেট: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৩

শনিবার গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

জনসভায় যোগ দিতে আগামীকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়ার মানুষের মধ্যে আনন্দ উৎসব চলছে। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম জানান, জনসভাস্থল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।