• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না

প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৪৪
আপডেট: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৪৪

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না

মাসুদ মিয়া: নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নি¤œ ও মধ্যম আয়ের মানুষ। পণ্যের দাম বাড়লেও বাড়েনি আয়। তাই পরিবার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আয়ের সঙ্গে খরচের ভারসাম্য রাখতে গিয়ে নি¤œ-মধ্যবিত্তদের কাটছাঁট করতে হচ্ছে প্রতিদিনের বাজার তালিকা। এভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। তাদের মতে, ব্যয় এতই বেড়েছে যে জীবন চালানো দায় হয়ে পড়েছে। সপ্তাহ ব্যবধানে পঁয়াজে দাম কিছুটা কমলেও অস্থির ব্রয়লার ও ডিমের দাম পাশাপাশি বাড়তি দামে চাল, ডাল, চিনি, আদা, রসুন,ও মরিচের দাম। এদিকে শীতের মৌসুম শেষের দিকে শীতকালীন অনেক সবজিরই সরবরাহও কমেছে দামও বেড়েছে। এ বিষয়ে খুচরা বিক্রেতারা বলছেন, শীতের সবজির উৎপাদন অনেকটা কমেছে। ফলে বাজারে সবজির সরবরাহ ধীরে ধীরে কমে আসছে। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, টমেটো প্রতি কেজি ৪০ টাকায়, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।