কয়েক দিন আগেই ফেসবুকে ক্ষমা চেয়ে জাজ মাল্টিমিডিয়ায় ফেরার ইঙ্গিত দেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী। এরপরই প্রযোজনা সংস্থাটির কর্ণধার আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারে বইমেলায় যান পূজা। সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন এই নায়িকা। এসময় অনুদানের ছবি ‘মায়া’ নিয়েও মুখ খুলেন পূজা।












