তিন দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ সোমবার সকাল আটটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এই সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আর্জেন্টিনার মিশন উদ্বোধন করার কথা রয়েছে। ৪৫ বছরের বিরতি শেষে আজ বিকেলে রাজধানীর বনানীতে এই মিশন উদ্বোধন হওয়ার কথা।

