• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

এলডিসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ দোহা যাচ্ছেন

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৯:১৯
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৯:১৯

এলডিসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ দোহা যাচ্ছেন

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আজ শনিবার কাতারের রাজধানী দোহা যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সম্মেলনে বাংলাদেশ এলডিসি থেকে সহজ উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থন চাইবে বলে আশা করা হচ্ছে। ৫ থেকে ৯ মার্চ দোহায় অনুষ্ঠেয় সম্মেলনে এই গ্রুপের সদস্য রাষ্ট্র হিসেবে এটি ঢাকার শেষ অংশগ্রহণ বলে মনে করা হচ্ছে। কারণ বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে ফোরাম থেকে উত্তরণ লাভ করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি এলডিসি সম্মেলনে তাঁর অংশ নেওয়া ছাড়াও কাতারের প্রতিপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আগামী ৮ মার্চ পর্যন্ত কাতারে অবস্থানকালে কাতারের আমিরের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।