• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীতে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৯:২৬
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৯:২৬

রাজধানীতে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ

রাজধানীর গুলশানে একটি বাসায় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, গোপাল মল্লিক (২৮) ও মিজানুর রহমান (২০)।

শনিবার (৪ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।