• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাঁচা-মরার সন্ধিক্ষণে দগ্ধরা, দুঃসহ অপেক্ষায় স্বজনরা

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৮:৪০
আপডেট: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৮:৪০

বাঁচা-মরার সন্ধিক্ষণে দগ্ধরা, দুঃসহ অপেক্ষায় স্বজনরা

দগ্ধ শরীরে কেউ পড়ে আছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে, কেউ বা পুড়ে যাওয়া শরীরের জ্বালা-যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছেন পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে। বাইরে বিমর্ষ আপনজনরা সময় গুনছে, কখন শেষ হবে এই দুঃসহ অপেক্ষার পালা। 

গতকাল বুধবার এমন দৃশ্য দেখা যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে। গত মঙ্গলবার রাজধানীর সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত ১০ জন এই হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া গতকাল বিকেল পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২০ জন।