• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মহানগর বিএনপির কাউন্সিলে ভোটগ্রহণ চলছে

প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৫:২৮
আপডেট: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৫:২৮

966632587 11

মহানগর বিএনপির কাউন্সিলে ভোটগ্রহণ চলছে

বিএনপির বহুল প্রত্যাশিত কাউন্সিলের ভোটগ্রহণ চলছে। দ্বি-বার্ষিক বলা হলেও আদতে প্রায় ছয় বছর পর এবার মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নগরীর রেজিস্ট্রারি মাঠে হচ্ছে এই সম্মেলন। কাউন্সিলরদের ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন।

শুক্রবার (১০ মার্চ) বিকেল ৫টায় শেষ হবে ভোট গ্রহণ। কাউন্সিলে কাউন্সিলর বা ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে শীর্ষ ৩ নেতাকে ভোট দিচ্ছেন।এর আগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় মহানগর বিএনপির সম্মেলন।

সম্মেলন দ্বি-বার্ষিক বলা হলেও আদতে প্রায় ছয় বছর পর এবার মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এবারের সম্মেলনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট নেতা। আর নগর বিএনপির আওতাধীন ২৭টি ওয়ার্ডের প্রতিটি থেকে ৭১ জন করে ভোটার (কাউন্সিলর) রয়েছেন। সবমিলিয়ে ১৯১৭ জন ভোটার। তাদের ভোটেই সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন।

এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম ও এমদাদ হোসেন চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ শফি সাহেদ, মহানগর বিএনপির সাবেক সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ২১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়াল মাধ্যমে যুক্তরাজ্য থেকে বক্তব্য রাখবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় সকাল পৌঁনে ১০টায়, চলে বেলা ১২টা পর্যন্ত। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনে চলছে ভোটগ্রহণ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com